ভারতটা ঠিক কোন দিকে || কিশোর মজুমদার || আবৃত্তির কবিতা || স্বাধীনতা নিয়ে কবিতা

ভারতটা ঠিক কোন দিকে || কিশোর মজুমদার || আবৃত্তির কবিতা || স্বাধীনতা নিয়ে কবিতা

ভারতটা ঠিক কোন দিকে

কিশোর মজুমদার

ভারতটা ঠিক কোন দিকে !
আজও খুঁজে পায় নি
মদন-মোহন মন্দিরের সামনে বসে থাকা
দিনুর মা ।
ডাইনে বাঁয়ে সামনে পেছনে
ভিখারি আর পোস্টার-ফ্রেস্টুন

আর গিজগিজ ভিড় ।
ভাঙা বাটিতে টেকো গান্ধী জমছে কিছু ।
নালি ঘায়ে উড়ে ফিরছে মাছি ,
জন্মদিন, বিবাহের সাজুগুজু ইত্যাদি নানান জোশগুলো থেকে
মাঝে মাঝে জোটে বাড়তি খাবারও ।

সীমানা কোথায় দেশের ?
উপরে না নীচে
কোথায় থাকে ভারত নামক দেশটা ?
পনেরোই আগস্টের পতাকা হাতে
বাবার আঙ্গুল ছুঁয়ে খুশিমুখগুলো ছোটে,
ছোটো শিশুরাও বোঝে ভারত কোথায় থাকে।
লজ্জায় আরো বেশি ভিখারি হতে থাকে দিনুর মা।

কাউকে আজও জিজ্ঞেস করতে সাহস পায় নি
কি জানি কেমন ভয় ভয় করে ;
যদি কেউ জেনে ফেলে তার পেটের ভেতর
খিদের রাজত্বে কীভাবে রাজ করে সেই ভারত নামক দেশটা !
আর যদি তখুনি তাকে ছিঁড়ে খুঁড়ে খুঁজতে আসে
রাজনীতির বাদশারা ।

দিনুর মা লুকিয়ে ফেলে তার দেশ
লুকোনো একটা ভারত ।
বড় প্রিয় দেশ । যেখান থেকে জন্ম নিয়েছে
দিনু ও তার ভাই বোনেরা।
তাই মা পরিচয় পেয়ে সে ভারতটাকে
আগলে রেখেছে খিদের মতন যত্নে -অযত্নে।

XXXXXXXXXXXXXXXXXXXXX

        ****
"আমিও পারি" কবিতার বই 

tags: ( সেরা আবৃত্তির কবিতা, বড়দের কবিতা আবৃত্তি, আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা pdf, আবৃত্তির-কবিতা,

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *