রঙ্গমঞ্চ || কিশোর মজুমদার || Bangla Kobita

রঙ্গমঞ্চ || কিশোর মজুমদার || Bangla Kobita

রঙ্গমঞ্চ

          কিশোর মজুমদার

দিগন্তের সোনা গিলে

বড়লোক হয়ে গেছে গোধূলি

ছায়াময় গাছেরা গল্পদাদুর তেল-মাখা লাঠি 

সুদ সমেত জীবন চুষে নিতে 

বারোবনিতা হয়ে গেছে রাত্রি, 

অনেক বিদ্যা গিলে গিলে 

পণ্ডিত হয়ে গেছে স্কুল-ব্যাগ।

শুধু আমাদের গোলাপি পাঞ্জাবি

মেজাজি রঙ্গমঞ্চ , ভাসমান ক্রুজ

ঠেলে ঠেলে এগুচ্ছে অসুখের মত ক্ষয় ; 

এখানেই তাবু ফেলে শিকারির ভোর 

নতুন শো-এর আগাম টিকিট কিনে

অপেক্ষায় থাকে – স্নেহতাপ

-ভালোবাসা- খুন – রক্ত – ল্যান্ডমাইন; 

আরেকটা গ্রহের জন্য ছক কষা হয়

আরেকটা মানবায়িত পৃথিবীর খোঁজ – 

রক্তগঙ্গা থেকে আকাশ গঙ্গা

কল্পনার চেরা-সিঁথি সধবার লাল ; 

আমিও এলাম সলাজ আবিরে 

বিসর্জিত উত্তাপ নিয়ে 

এইখানে –  ঠিক এইখানে – 

যেখানে

সাদাকালো রাজনীতি গিলে গিলে 

বুড়োদাদু হয়েছে স্বদেশ । 

…………………………………………

কিশো মজুমদারের কবিতার তালিকা 👇
আমিও পারি
আমিও পারি ২ / (শুধু তোমারই জন্য)
সম্পর্কের সামিয়ানা – প্রেমের কবিতা
পরবাসী – আবৃত্তির বাংলা কবিতা
একটি প্রেমের গপ্পো
সেই হাত কোথায়
রাত্রি
ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন
ফাঙ্ ফাঙা নাগে
আকাশ ছোঁয়া
ভালো থাকিস খোকা
ভোর দেখব বলে
ঝরা পাতার উত্তর
মানে
আলপিনের বাক্স
একাকীত্বের অংশীদার
কান্না মেশে দীঘির জলে
সন্ধ্যাতারা
হৃদয় ফুলদানি
তোতন ভূত দেখেছে আজ
জলের ভাষায় মুখরতা
জল-কাজলের অক্ষর
নক্ষত্রের রাতগুলি
পোড়ো বাড়ি
মেয়ে-পুতুলের জন্মান্তর
মা, আমায় আরেকবার জন্ম দাও
কেন তুই চলে গেলি
কেমন আছে অপু দুর্গারা ?
গুগল সব জানে
প্রণয় গাথা
মনের মফস্বলে
সরলরেখায়
ত্রাণ শিবির
ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
মোবাইল ফোন
গোলাপ , ছুরি ও বন্দুক
সাঁকো তলায় জলশব্দ
তার চেয়ে চলো
ব্যবধান
সম্পর্কের সামিয়ানা
ছাতা
কোনো শর্ত নিষ্প্রয়োজন
শিউলি ও শরৎ
আগমনী
স্বাধীনতা
হরনাথের পিসি
অভিমানী বর্ণমালা
মেটে শরীরের খোলস
বায়না
যে বসন্ত চাইনি কোনোদিন
তোমার তর্জনি ও আমার কম্পাস
ডাক
আহত ঘাসের শেকর
মোক্তার চাচা
বৃষ্টি নামার ছলে
ভারতটা ঠিক কোন দিকে
Sign Language ও বোবা আমি
ডানা
রাইকিশোরী
কৌণিক কক্ষপথ
মৃত্যু
মনজঙ্গল
বৃক্ষচ্ছায়া
প্রবেশাধিকার
গ্র্যাভিটি
ভোরের ট্রেন
ওড়না
তোমার তিন প্রহর
গান্ধর্ব
ডাস্টবিন
পুনর্জন্ম
পঞ্চবাণ
হাজার বছরের আড়াল
ফিরে এসো চয়নিকা
প্রেমের সংলাপ – ১ | আগুন
প্রেমের সংলাপ – ২ | কবি কবি ভাব
প্রেমের সংলাপ – ৩ | মানুষ এত বোকা কেন
প্রেমের সংলাপ – ৪ | পাগলা কবির মুড
প্রেমের সংলাপ -৫ | অন্ধকারের প্রেমিক
প্রেমের সংলাপ – ৬ | রোদ ও বৃষ্টি
প্রেমের সংলাপ-৭ | শরীর না মন
প্রেমের সংলাপ-৮ | চয়নিকার ঘর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *