ধরো যদি | কিশোর মজুমদার |আবৃত্তির কবিতা

ধরো যদি | কিশোর মজুমদার |আবৃত্তির কবিতা

ধরো যদি

                           কিশোর মজুমদার

ধরো যদি ছুটতে থাকি খেতের ধারে আলের পথে
আর হওয়ায় তখন চুল ওড়ানো আদর ভরা মাদকতা
ব্যালকনিতে তখন তোমার চুল শুকোনোর উদাস সময়
পাল উড়িয়ে মেঘের মতন স্মৃতির গোলাপ বিষন্নতা !

আমরা কি আর রঙ মেলানোর ভাবনা নিয়ে গন্ধমাদন ?
গাছের পাতায় ক্লান্ত হাসি ঠোঁট বাঁকানো শুকনো ডালে
ছবির মতন আলগা ফ্রেমে ট্রেন লাইনের হৃদয় পেতে
বুক ভরা এক গল্প ছিল তোমার মনের মফস্বলে ;

ধরো যদি আজকে আবার টান মারি ওই স্মৃতির দড়ি
ব্যস্ত কাজের আড়াল থেকে পিন ফোটাবে উদাস মনে ?
তখন কি আর ডায়াল কি-তে আমার নামের সংখ্যাগুলি
আঙুল ছুঁয়ে মুখর হবে রিংটোনের ঐ সঙ্গোপনে ?

ধরো যদি দাঁড়াই এসে তোমার সামনে চোখের জলে
তাড়িয়ে দেবে ? না হাত ধ’রে বসার ঘরে চা খাওয়াবে ?
ধ’রো যদি হারিয়ে গিয়েও ফাতনা ডোবা বড়শি হলাম
হাসবে নাকি ? কান্না ঢেকে লোক লজ্জায় এড়িয়ে যাবে ?

ধরো যদি কষ্টগুলো পুড়িয়ে দিতে আগুন জ্বালি
ক্ষমা-ঘেন্না ভুলে তখন বসবে কি আর মুখোমুখি ?
বৃদ্ধ বেলা শেষ বয়সে শেষ কথাদের অঞ্জলি দিই
হাজার বছর পথ চলবার ক্লান্ত জীবন একটু বাকি ?

               …………………………

কিশো মজুমদারের কবিতার তালিকা 👇
আমিও পারি
আমিও পারি ২ / (শুধু তোমারই জন্য)
সম্পর্কের সামিয়ানা – প্রেমের কবিতা
পরবাসী – আবৃত্তির বাংলা কবিতা
একটি প্রেমের গপ্পো
সেই হাত কোথায়
রাত্রি
ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন
ফাঙ্ ফাঙা নাগে
আকাশ ছোঁয়া
ভালো থাকিস খোকা
ভোর দেখব বলে
ঝরা পাতার উত্তর
মানে
আলপিনের বাক্স
একাকীত্বের অংশীদার
কান্না মেশে দীঘির জলে
সন্ধ্যাতারা
হৃদয় ফুলদানি
তোতন ভূত দেখেছে আজ
জলের ভাষায় মুখরতা
জল-কাজলের অক্ষর
নক্ষত্রের রাতগুলি
পোড়ো বাড়ি
মেয়ে-পুতুলের জন্মান্তর
মা, আমায় আরেকবার জন্ম দাও
কেন তুই চলে গেলি
কেমন আছে অপু দুর্গারা ?
গুগল সব জানে
প্রণয় গাথা
মনের মফস্বলে
সরলরেখায়
ত্রাণ শিবির
ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
মোবাইল ফোন
গোলাপ , ছুরি ও বন্দুক
সাঁকো তলায় জলশব্দ
তার চেয়ে চলো
ব্যবধান
সম্পর্কের সামিয়ানা
ছাতা
কোনো শর্ত নিষ্প্রয়োজন
শিউলি ও শরৎ
আগমনী
স্বাধীনতা
হরনাথের পিসি
অভিমানী বর্ণমালা
মেটে শরীরের খোলস
বায়না
যে বসন্ত চাইনি কোনোদিন
তোমার তর্জনি ও আমার কম্পাস
ডাক
আহত ঘাসের শেকর
মোক্তার চাচা
বৃষ্টি নামার ছলে
ভারতটা ঠিক কোন দিকে
Sign Language ও বোবা আমি
ডানা
রাইকিশোরী
কৌণিক কক্ষপথ
মৃত্যু
মনজঙ্গল
বৃক্ষচ্ছায়া
প্রবেশাধিকার
গ্র্যাভিটি
ভোরের ট্রেন
ওড়না
তোমার তিন প্রহর
গান্ধর্ব
ডাস্টবিন
পুনর্জন্ম
পঞ্চবাণ
প্রেমের সংলাপ – ১  | আগুন 
প্রেমের সংলাপ – ২ | কবি কবি ভাব
প্রেমের সংলাপ – ৩ | মানুষ এত বোকা কেন
প্রেমের সংলাপ – ৪ | পাগলা কবির মুড
প্রেমের সংলাপ -৫   | অন্ধকারের প্রেমিক 
প্রেমের সংলাপ – ৬ | রোদ ও বৃষ্টি
প্রেমের সংলাপ-৭ | শরীর না মন 
প্রেমের সংলাপ-৮ | চয়নিকার ঘর 

{অনুসন্ধান👉প্রেমের কবিতা, premer kobita, bhalobasar kobira, কিশোর মজুমদারের কবিতা, আবৃত্তির কবিতা, বাংলা কবিতা, বিখ্যাত প্রেমের কবিতা, আধুনিক প্রেমের কবিতা, গভীর প্রেমের কবিতা, সেরা প্রেমের কবিতা,}

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *