ভোরের ট্রেন | Bangla kobita | Kishore Majumder

ভোরের ট্রেন | Bangla kobita | Kishore Majumder

ভোরের ট্রেন

               কিশোর মজুমদার  

ভোরের ট্রেন চলে গেছে কিছুক্ষণ আগে

তুমি আর আমি বসে আছি স্টেশনে — আর দুটো কাক

ভোর মেখে জমা জলে কাক-স্নান সারে ,

পরিচ্ছন্নতাকর্মী ওয়াইপার হাতে ছোটে 

যাত্রী সমাগমের আগেই তাড়াহুড়ো কাজে ;

অনেকদিন মাটি ছুঁয়ে হাঁটি নি দু’জন 

অনেকদিন দেখিনি ভোরের কী রূপ 

তুমি কোমল হাতে আমার হাত ধ’রে আছো 

অনেকটা নিরাপদ আমরা দু’জন

মুখোমুখি কাছাকাছি স্টেশনের কোলে

অথচ কত ভীড় সয় এই প্লাটফর্ম 

আবার কখনো কী ভীষণ নির্জন  

জীবন-মৃত্যুর মতো পাশাপাশি লাইনদুটি ঘিরে 

নির্মল প্রকৃতি ও মানুষের আবর্জনা ঠেলে 

তোমার আমার পাশ কেটে চলে যায় গতিময় ট্রেন ।  

…………………………

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

"আমিও পারি" কবিতার বই 


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *