প্রেমের কবিতা | পাঁচফোড়ন

প্রেমের কবিতা | পাঁচফোড়ন

পাঁচফোড়ন

                        —-  কিশোর মজুমদার

              চৌরঙ্গি 

শূন্যমাঠে বিংশ শতক নিংড়ে যদি

রবীন্দ্রনাথ উজাড় করে তোমায় শোনাই  

গান রেখেছি তোমার নামে – সপ্তপদী

 কাউকে আড়াল করার তো নেই ত্রিসীমানায়।

                 বক্র পথ 

ভালোই হত তোমার বাড়ি দূরেই হলে

বক্র পথে ইচ্ছে ধ’রে যেতাম হেঁটে 

ফেরার তাড়া একটুও না , কৌতূহলে

আলতো আঙ্গুল ফুলের টবে, বাড়ির গেট-এ।

               গীতার গীটার 

আমার কোলে হারমোনিয়াম নিকষ কালো  

গীতার হাতে স্টাইল ভরা এক নতুন গীটার ।

সুরের থেকেও দূরের দিকেই নজর ছিল 

নিবছিলনা বুকের ভেতর গরম হিটার ।

                স্বরলিপি

মনের ভেতর হাজার গানের স্বরলিপি

দিন থেকে রাত কোথাও তো নেই  আলাপী সুর 

হাতের ঘামে কাগজ ছিঁড়ে লাল জিলিপি 

কোন ঠোঁটে গান ক্রুশ বেঁধা সে রক্ত -যীশুর । 

                   চাল

হাত ধুলে ভাত রেডি থাকে টেবিল প্লেটে   

মায়ের মতন স্ত্রীও ভাতের কদর করে

কব্জি ডোবা ঝালমশলা , পাঁঠার মেটে 

চোখ তবু যায় ঝুল মাখানো তাকের ‘পরে । 

                 ………………

কিশোর মজুমদারের কবিতার তালিকা 👇

প্রেমের সংলাপ – ১ | আগুন
প্রেমের সংলাপ – ২ | কবি কবি ভাব
প্রেমের সংলাপ – ৩ | মানুষ এত বোকা কেন
প্রেমের সংলাপ – ৪ | পাগলা কবির মুড
প্রেমের সংলাপ -৫ | অন্ধকারের প্রেমিক
প্রেমের সংলাপ – ৬ | রোদ ও বৃষ্টি
প্রেমের সংলাপ-৭ | শরীর না মন
প্রেমের সংলাপ-৮ | চয়নিকার ঘর

অনুসন্ধান👉প্রেমের কবিতা, premer kobita, bhalobasar kobira, কিশোর মজুমদারের কবিতা, আবৃত্তির কবিতা, বাংলা কবিতা, বিখ্যাত প্রেমের কবিতা, আধুনিক প্রেমের কবিতা, গভীর প্রেমের কবিতা, সেরা প্রেমের কবিতা,

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *