ধোঁয়া-উনুন | বাংলা নতুন কবিতা

ধোঁয়া-উনুন | বাংলা নতুন কবিতা

ধোঁয়া-উনুন

       —-  কিশোর মজুমদার

ছেলেবেলার খেলার মাঠ থেকেই দেখা যেত

একরাশ ধোঁয়া ; বুধুর মা ভাত চরিয়েছে ; 

হাত-পা ধুয়ে পড়তে বসার পর আর কোনোদিন  

জানতে পারি নি বাকি রান্না কখন শেষ করতেন তিনি।

মা বলতেন তিনি সন্ধ্যের পরেই খেয়ে শুয়ে পড়তেন।

আর উঠতেন ভোর  ভোর। 

অনেকদিন ভোরে উঠেও পড়তে বসেছি

বুধুর মাকে কোনোদিন দেখি নি  দিনের আলোয় ।

কপালকুণ্ডলার মতো সাসপেন্সের হাঁড়ি নিয়েই তিনি 

আজো ভাত রেধে চলেছেন। 

ইউনিভার্সিটি হোস্টেল থেকে বাড়ি ফিরে  জানতে পারি 

তিনি গত হয়েছেন । 

রেললাইনের ধারে বা কোথাও রান্নার ধোঁয়া দেখলেই

বুধুর মায়ের কথা খুব মনে পড়ে । আর  তখুনি 

গোল্লাছুটের মাঠের ভেতর আমি 

আনন্তকাল ছুটতে শুরু করি দিগন্তের ধোঁয়া খুঁজে খুঁজে ।  

   ……………

কিশোর মজুমদারের কবিতার তালিকা 👇

প্রেমের সংলাপ – ১ | আগুন
প্রেমের সংলাপ – ২ | কবি কবি ভাব
প্রেমের সংলাপ – ৩ | মানুষ এত বোকা কেন
প্রেমের সংলাপ – ৪ | পাগলা কবির মুড
প্রেমের সংলাপ -৫ | অন্ধকারের প্রেমিক
প্রেমের সংলাপ – ৬ | রোদ ও বৃষ্টি
প্রেমের সংলাপ-৭ | শরীর না মন
প্রেমের সংলাপ-৮ | চয়নিকার ঘর

অনুসন্ধান👉প্রেমের কবিতা, premer kobita, bhalobasar kobira, কিশোর মজুমদারের কবিতা, আবৃত্তির কবিতা, বাংলা কবিতা, বিখ্যাত প্রেমের কবিতা, আধুনিক প্রেমের কবিতা, গভীর প্রেমের কবিতা, সেরা প্রেমের কবিতা,

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *