Bengali Poetry By Kishore Majumder/কবিতা : আমিও পারি । কবি:কিশোর মজুমদার | Bangla Kobita Amio Pari

Bengali Poetry By Kishore Majumder/কবিতা : আমিও পারি । কবি:কিশোর মজুমদার | Bangla Kobita Amio Pari

কবিতা : আমিও পারি

 কিশোর মজুমদার 

https://youtu.be/my1are3NQfk

*** কিশোর মজুমদারের “আমিও পারি” বইটি এখুনি অনলাইনে অর্ডার করতে পারেনঃ Link 👇 

Patrabharati:  website:https://bit.ly/3fFw3Uu

Amazon : https://amzn.to/3sWoRad

Flipkart: https://bit.ly/3wyKyiL 

তোমার জন্যই আজ আমার রাত জাগার রুটিন
তোমার জন্যই আমি শুনতে শুরু করেছি
বাংলা আর্ট ফিল্মের গান –
তোমার জন্যই আমি টুকরো টুকরো করেছি
নিজেকে,
তোমার ছাঁচে নোতুন ক’রে গড়বার আশায়
স্বপ্নগুলোকে তা দিয়েছি অতন্দ্র প্রহরায়
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে
সরিয়ে রেখেছি নিজেকে ।
নিজেকে লক্ষ্যভেদী অর্জুনের মতো
মনে হতো মাঝে মাঝে ।
তোমার জন্য । হ্যাঁ তোমার-ই জন্য
তোমার কথাতেই কেবল ফেসবুক থেকে
তুলে নিয়েছি সব Single ছবি –
কেবল বাবা মার সাথে পুজো দেখা
আর ক’টা গ্রুপ ছবি, তার সাথে
মিকি মাউস, ঢেডি বিয়ার, কিছু ফুলের
ছবি আর – আর তোমার ঐ
মহাপুরুষের মতো বাণী-র স্ক্রিন শট
–এসবই ঝুলছে ফটো ফাইল-এ ।
বেশ আনন্দিত ছিলাম –
খুশি হয়েছিলাম তোমার
ভাবনায় নিজেকে সবার থেকে অনন্যা
করে তুলতে । বিশ্বাস করেছিলাম যে,
ফেসবুক ? ছুঁ ! রাত জেগে ? বয়স পঁচিশ পেরিয়েছে — হা – হা – হা –
তোমার ঐ অট্টহাসিটা হাল্কা হাওয়ায়
যেভাবে মিলিয়েছিলে সেদিন –
ভারি অবাক হচ্ছিলাম আমি ।

অবাক হবার আজ আর কি থাকতে পারে বলো ?
আমি মিলিদি নই যে সিঁথিতে সিঁদুর নিয়ে

মরা নদীর তটের মতো প্রহর গুনবো ।
সেলাই দিদিমণি ? সে অশ্রু বিগলিত

পাষাণ বাঁধা ঝর্না আমি নই-ই ।
নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে
যতবার চেষ্টা করেছি পা ফসকাতে ফসকাতে
তোমার ঘাড়েই হাতটা রেখেছিলাম।
বিশ্বাস করো সত্যিই আমি
দাঁড়াতে পারছিলাম না তোমায় ছাড়া ।

আমি জানতামই না কোন্ রঙের শাড়ি
আমায় এতোটা ভালো মানায় ?
কোন্ রঙের টিপ পরে চুল ছেড়ে দিয়ে
দখিনা হাওয়া মনে হয় ।
হুম্ … জিন্স টপ এ বড়ো বেঢপ লাগে
তাই না । তুমিই আমায় চুড়িদার
আর বাহারি ওড়নায় অনন্যা করে
তুলেছিলে – মানতেই হবে 

জানো তো  মা-ও   আমার আলট্রা মডার্ন

থেকে Classical গাম্ভীর্যে উত্তরণ দেখে
বুঝে গেছিলেন যাক্ ভালো ছেলের-ই
পাল্লায় পড়েছে মেয়ে তার ।

আমাকে তুমি তোমার মতো করে গড়তে
গড়তে-ই তুমি বুঝে গেছো আমাকে –
বুঝে গেছো আমার দৌড় ।

বুকে পাথর বেঁধে –
দগদগে ঘায়ে সারারাত চোখের জলের নুন মেখে

নিজেকে জ্বালাতে জ্বালাতে
তবুও অভিশাপ দিতে পারিনি তোমায় –

“আমার মধ্যে আগুন আছে — আগুন ”
আজকে বুঝেছি ঠিক-ই বলেছিলে –
ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে
তুমি – জ্বলে পুড়ে খাক্  হয়ে

আমি আজ মরা উনুন হয়ে বসে আছি ।

জানি ভদ্র সমাজ পরিবার সেখানে

নতুন করে জ্বালবে আগুন
সানাই – বেনারসী – হাজারো লোকের উত্তাপ নেবে তার –
কাকে বোঝাই কে বুঝবে বলো –
এক বুক আগুন নিয়ে উনুন কীভাবে নিজেকে
পোড়াতে পোড়াতে ভেতরে স’য়ে  স’য়ে
মরুভূমি হতে থাকে …

ভালো থেকো , এতো বড়ো চাকরি তোমার
অবকাশ কোথায় আর !
আর তোমার বিয়ে করা নববধূ স্ত্রী
শ্রীতমাকে নিয়ে সুখে থেকো । 

একটা কথা ভাবলে অবাক লাগে –
চাকরিটা পাইনি বলেই কি

আমি দক্ষিণা হাওয়া থেকে দুর্গন্ধে পরিণত হলাম!

তোমাকে Online দেখি, বুঝি তো , সব বুঝি আমি ।

সময় দিয়েছ ঠিকই ; কিন্তু আমি যে টিচার হবো !

কি করবো এতদিন অপেক্ষা করেও

নানা কেস কামারি রাজনীতিতে

আমার পথটাই লম্বা হয়ে গেলো শুধু । 

অনেক পড়েছি , অনেকভাবে …
ভালো প্রস্তুতি আমার , বিশ্বাস করো
যদি ভালোয় ভালোয় সবটুকু হয় –
আমি চাকরিটা পাচ্ছিই ।
জীবনে সত্যিই দাঁড়াবো আমি — দেখে নিও ।
Sorry , তুমি কী দেখবে আর !
তবে আমি দেখতে পাচ্ছি —

আমার  স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছি –

তবু একা লাগে – ভীষণ একা …!
ভাবতে তবু চেষ্টা করছি ছোটো ছোটো
ছাত্র/ছাত্রীদের পড়াচ্ছি – আর মুখ ফসকে
অপ্রাসঙ্গিকভাবেই  বলে ফেলছি …
তোমার জীবনে মানুষকে মানুষের মর্যাদা দিও
টাকা রোজগারের মাত্রা দিয়ে নয় –
আর মেয়েরা , নিজের পায়ে না দাঁড়ালে
এই সমাজে উচ্ছিষ্টের মতো
অস্তিত্ব নিয়ে থাকতে হবে তোমাদের ।
তাই দাঁতে দাঁত চেপে বলো –
আমিও পারি – আমিও পারবো …
আমিও পারবই পারবো …

থাক্ ছাড়ো এতো ভাবা ঠিক নয় ।

 কাল Written  Exam.    ,   ঘুমুতে হবে ।

রাত জাগার রুটিনটা
আর বদলাতে পারলাম না গো ।

****************

Tags: amio pari kobitar lyrics, amio pari kobita, আমিও পারি কবিতার লিরিক, কিশোর মজুমদারের কবিতা, আমিও পারি, 

Amio Pari Kobita

https://www.youtube.com/watch?v=kYxVH4uVkYk

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

7 Comments

  1. হোসেন আলি মিয়া

    খুব ভালো স্যার।

  2. Ujjwal Debnath

    Khub sundor laglo,moner kone lukiye thaka kichu kotha

  3. আব্দুল আলিম

    বই আকারে পাওয়া যাবে না?

  4. Kushal

    দারুন লাগলো স্যার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *