তার চেয়ে চলো// প্রেমের কবিতা// premer kobita // Kishore Majumder

তার চেয়ে চলো// প্রেমের কবিতা// premer kobita // Kishore Majumder

তার চেয়ে চলো

কিশোর মজুমদার

  

তার চে চলো খোলা আকাশ হই
খোলা আকাশ পেঁজা মেঘের সারি
অল্প দূরেই থাকবে তোমার পাড়া
মেঘ মুলুকে ছোট্ট আমার বাড়ি
তারায় তারায় আলোর মশাল জ্বেলে
সন্ধ্যেবেলায় মিলবো দুজন এসে
ঠোঁটের রেখায় না বলা সব কথা
চোখের তারায় বিলিয়ে দেবো শেষে ।

তার চে চলো পাহাড় হব দু’জন
নীল পাহাড়ে বরফ সাদা ফুলে
মুকুট প’রে দাঁড়িয়ে থাকবে তুমি
মুগ্ধ হয়ে দেখবে কৌতূহলে ।

আলতো ভরে আমিও চোখ বুজে
হাওয়ায় তখন ভাসছি মনে মনে
তুষার ঝড়ে তুমি আসবে ছুটে
যুগ থেকে যুগ এমনি রকম টানে ।

গুনতে গুনতে ঝর্ণা নদী ঢেউ
বরফ থেকে গলে পড়বো জলে
দেখবে না আর বুঝবে না তো কেউ
এমনি জীবন ভালোবাসায় ফলে ।

তার চে চলো সাগরে ঢেউ হয়ে
দুলতে দুলতে সারা জীবন ভর
জাহাজ ছেড়ে পানসি তরী গুলোয়
কাটিয়ে দেবো দিব্যি অবসর ।

তার চে না হয় ছোট্ট দুটি পাখি
ছোট্ট বাসা খড় কুটোতে বুনে
রাত থেকে ভোর থাকবো পালক ছুঁয়ে
ধান কুড়াবো ছোট্ট উঠোন কোনে ।

আজকে যখন আসবে তুমি ফিরে
অপেক্ষাতে দিন কেটে যায় বুঝি
ধরবো নিজেই তোমার দুটি হাত
— ভালোবাসি । বলবো সোজাসুজি।

###############

“আমিও পারি” কবিতার বইটি সংগ্রহ করতে পারেন অনলাইনে । কাব্যটির ভূমিকা লিখেছেন কবি শ্রীজাত।

“আমিও পারি” কবিতার বইটি সংগ্রহ করতে পারেন অনলাইনে । কাব্যটির ভূমিকা লিখেছেন কবি শ্রীজাত।

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *