“ চুপকথা ” । কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

“ চুপকথা ” । কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

কিশোর মজুমদার

সময় যখন থমকে দাঁড়ায় এসে
অচিনপুরের রাগ রাগিনীর বেশে
স্মার্টফোনের ওই রিংটোনে দেয় তাল
মুগ্ধ চোখের ঝাপসা ইন্দ্রজাল।

অতীত যখন কান্না কান্না স্বরে
ভাঙ্গা গলায় আলতো চেপে ধরে
ইনস্টাগ্রামের ঘরবাড়ি যায় ভেসে
গামছা পরা প্রেজেন্ট দাঁড়ায় এসে ।

জীবন যখন ক্লান্ত অবসন্ন
হাসিটুকু বাজারি এক পণ্য
বুকের মধ্যে ফেস লুকোনোর আশায়
কেউ কোত্থাও কেদেই বালিশ ভাসায়

দীর্ঘশ্বাসের বিন্দু বিন্দু তারায়
রাতের আকাশ মিথ্যে আলোয় জড়ায়।

…..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *