” ভালো আছি “। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

” ভালো আছি “। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

কিশোর মজুমদার

দিনটার মন খারাপ
দুপুরটা স্যালাইন লাগানো রোগীর মতো
ভালো আছি গোছের হাত নাড়ছে।
আমি তোমার মতো ভালো আছি
মরা জ্যোৎস্নার জল চিক চিক চোখের দিকে তাকিয়ে
ভালো আছি।
রক্তাক্ত নিউজ স্ক্রিনের চ্যানেল
পাল্টে পাল্টে ভালো আছি।

বিরোধী নেতার মতো কিছু ঠিক নেই কিছু ভালো নেই
বকে বকে ভালো আছি।

কেননা ক্ষমতার দৌরাত্মের শেষে
মেঘদূতের ভাষা খুঁজে খুঁজে ভালো আছি ।
কারণ
ভালবাসার অমরত্ব আসলে
তার কান্নাজয়ী সময়ের ইতিহাস

তুমি আর আমি
সেই কান্নাভেজা ইতিহাসের
অজর অক্ষর মাত্র।

……..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *