কে দাঁড়িয়ে ওখানে। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

কে দাঁড়িয়ে ওখানে। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

– কিশোর মজুমদার

006870
Total views : 25360

আমার মন একটা তালাবদ্ধ রুম,
চাবিটা রেখে এসেছি শৈশবের আঙিনায়।
এখন চোখ বন্ধ করলেই দেখা যায়—
সব অনুচ্চারিত প্রশ্ন দাঁড়িয়ে আছে সার বেঁধে
মাথার ভেতরে একটা গোলকধাঁধা আছে,
আর আমি ভুলে যাওয়া পথেই খুঁজি নিজেকে
বারবার । সত্যিই রাস্তাগুলো যেন গোপন ডায়েরির মতো—
তবু
যখন আলোটা পিছনে ফেলে হাঁটি
হাজার পায়ের শব্দ, কোনো কথাই লেখা নেই।
আমি নিজেই নিজের ছায়ায় হোঁচট খাই

মনের তালায় চাবির গোছার ঝনঝন
এই বুঝি খুলে ফলল কেউ ………

কে ? দাঁড়িয়ে ওখানে ?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *