” চিরকুট “। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

” চিরকুট “। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

–কিশোর মজুমদার

নিশ্বাসে আঁকা ভোরে , পায়ের তলার শুকনো শহর
রাস্তায় থেমে থাকা রঙ ডেকে নিয়ে যায় অনুরাগ উৎসবে ।
ঘামে ভেজা মানুষের ভিড়ে
উড়ে আসে প্রশ্নের প্যারাসুট
“সময়কে থামাতে পারলে বাছারা ?”
নেমে আসা জানালার কাঁচ,
আলোর নিচে ছায়া খেলে, পথ হারানো নিশান্ত গোধূলির ছানা;
ট্রাফিক সিগন্যালে স্বপ্নের গান, দোলনা-ভরা হাসিমুখ
অজানা কারো ঠোঁটে জমে, ব্যথার মতো লেগে থাকা রূপটান ।
হৃদয়ের বাথটবে জমা সেই প্রশ্নের পাপড়ি
কে শোনে সেই নিঃশব্দ চিৎকার ?
— “সময়কে থামাতে পারলে বাছারা ?”
চিরকুট হয় কবিতা
শহর জুড়ে ছড়িয়ে দেয় স্নেহের সংবাদ।
……………………

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *