ভাঙা কবিতার পাশে। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

ভাঙা কবিতার পাশে। কিশোর মজুমদার। Kishore Majumder Poetry

– কিশোর মজুমদার

একটা চাঁদ, গলা টিপে ধরা রাতের কণ্ঠে
ঝুলে আছে নীল নিঃসঙ্গতার মতো।
ঘুমহীন শহরটাকে দেখি,
অজস্র নিশ্চল মুখ
জলছাপ দেয় কোনো পুরোনো অভিমানের ঠোঁটে।
পু্রোনো একটা রেলস্টেশনের হুইসেল বাজে মনে।
প্রতিটা শ্বাস যেন কাঁচের মতো ভেঙে পড়ে,
আর আমি জুড়তে থাকি শব্দ দিয়ে জীবন —
এই শহরের ত্রিপল টাঙানো বৃষ্টিমাখা কোনে ।

কেননা-
স্বপ্নগুলো আজকাল ঠিকঠাক ঘুমায় না,
তারা জেগে থাকে, আমার ভাঙা কবিতার পাশে।

………………

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *