নীল মলাটের নামাবলি
– কিশোর মজুমদার
বহুস্তরি অনুভূতির মেঘ —
রাত পোহালে পরে নেয় নীল মলাটের নামাবলি ;
রক্তঝরা নক্ষত্রেরা হাসিমুখে সূর্যস্নান ক’রে
আবেগে বিভোর।
টায়ারের দাগে লিপ্ত কচুরিপানার ফুল
পুরাণের দায়ভার নিয়ে রক্তবসনা গোলাপ হয়ে ওঠে ;
প্রেমফুল — রক্ত-আলিঙ্গণ –
ভালবাসার ছোপ ছোপ চিৎকারে বেরঙিন;
স্নেহচোর বিবসনা ঝর্নামুখ কাব্য-রং মাখে —
তোমার আমার চৌদিকে ছড়ানো-
রূপশালি ধানের ভেতর
কাঁকরের মত লজ্জাপোকা –
অজস্র সহনীয় কুমারী ঘাসের
সবুজ অভিধান লিখে চলে
আঠারো চাকার ট্রাক ।
——–

