সরলরেখায়/নতুন বাংলা কবিতা ২০২০/ কিশোর মজুমদার

সরলরেখায়/নতুন বাংলা কবিতা ২০২০/ কিশোর মজুমদার

সরলরেখায়

কিশোর মজুমদার

১
রাস্তা

আকাশের আয়নাতে চোখ
চিত হয়ে শুয়ে থাকে বিছানায় যেন
পরিচয়হীন অনাথ বালক ।

২
লাঠি

অন্ধের চোখের পাতায়
কত ছবি লাঠি আঁকে লেখনী হয়ে
পথিকের পিঠের খাতায় ।

৩
দরজা

এই পারে দাঁড়িয়ে আমি
ওই পারে খবরের ভাষা অক্ষরে
চৌকাঠে এসে আবার থামি ।

৪
তুমি

মৌচাকে ঢিল মেরে চুপ
ভেজা কার্তুজে তাকিয়ে শহর
মুখে এঁটেছে কুলুপ ।

৫
ঘড়ি

কিছু কিছু নীরবতা
তারাদের মতো বলে ফেলে
সবচেয়ে বেশি কথা ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *