বিক্ষত প্রেমিকের ঝাউবন ✍️ কবি : কিশোর মজুমদার 🏡 প্রকাশনা সংস্থা : আনন্দ প্রকাশন 💵 বিক্রয় মূল্য : ₹ ১২০/-
📖 বই সম্পর্কে: প্রেমে ব্যর্থ হওয়া এক তরুণ প্রেমিকের মনের ভাঙা টুকরো, হাহাকার আর না বলা কথার সমাহার—এবার খুঁজে পাবেন কিশোর মজুমদারের লেখা ৪০টি বাংলা প্রেমের কবিতার সংকলন “বিক্ষত প্রেমিকের ঝাউবন”-এ।
প্রেম, বিচ্ছেদ আর জীবনের গভীর অনুভূতিকে কবিতার চিত্রকল্পে আবদ্ধ করে এই বইটি প্রতিটি পাঠককে নিয়ে যাবে এক আবেগঘন ভ্রমণে। তরুণের প্রথম প্রেমের উন্মাদনা থেকে বিচ্ছেদের যন্ত্রণা—সবই ধরা দিয়েছে এই কাব্যগ্রন্থে।
এই বই আপনার জন্য:
যদি আপনি ভালোবাসা ও বিচ্ছেদের অনুভূতিকে শব্দে খুঁজতে চান।
যদি কবিতা আপনার মনের দরজায় নক করতে ভালোবাসে।
যদি বেদনার গভীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে।
এক সময় আপনিও কবিতার লাইনের সঙ্গে বাস্তব জীবনের দোলাচলতায় প্রবেশ করবেন।
🌿 “বিক্ষত প্রেমিকের ঝাউবন” এখন আপনার প্রিয় বইয়ের সম্ভারে জায়গা করে নেওয়ার জন্য প্রস্তুত। 📚 আজই সংগ্রহ করুন আনন্দ প্রকাশনের কাছ থেকে এবং হারিয়ে যান ভালোবাসা আর ব্যথার ঝাউবনে।
উপলব্ধি: 👉 নিকটস্থ বইমেলা, আনন্দ প্রকাশনের স্টল অথবা অনলাইন বুকস্টোর। 📆 প্রকাশনা : কলকাতা বইমেলা ২০২৪
✨ আবেগের স্পর্শে ভরা এই বই আপনার প্রেম আর জীবনকে নতুন করে উপলব্ধি করাবে।
পাঠক প্রতিক্রিয়া :
” কবি শিক্ষক কিশোর মজুমদার সম্প্রতি হাতে তুলে দিয়েছেন তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বিক্ষত প্রেমিকের ঝাউবন‘। চল্লিশটি লেখা দুই মলাটের ভেতর। স্তর থেকে অন্যস্তরে স্বতন্ত্র যাতায়াত। কখনও বিবরণ কখনও সংকেত। পাঠককে পাশে নিয়ে হাঁটছেন যেন। এক ফর্মে বেঁধে রাখেননি নিজেকে। গড়েছেন ভেঙেছেন। ….. “
নীলাদ্রি দেবকবি
বিশিষ্ট কবি, বাচিক শিল্পী, গীতিকার এবং স্বল্প দৈর্ঘ্যর ছবির প্রযোজক,পরিচালক ও অভিনেতা অনুজপ্রতীম কিশোর মজুমদার তার সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ “বিক্ষত প্রেমিকের ঝাউবন ” আমার হাতে তুলে দিলেন। কিশোরের প্রতিভা ও কর্মনিষ্টার প্রতি আমি বরাবর শ্রদ্ধাশীল। কবিতা তো আছেই, তাছাড়া একের পর একের পর অনবদ্য গান লিখে গুণী সুরকারদের দিয়ে সেগুলো সুরে ফেলে স্থানীয় বিভিন্ন শিল্পীদের দিয়ে গাইয়ে এক অসাধারণ কাজ কিন্তু করে চলেছেন কিশোর। তার বহু কবিতা বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা পরিবেশন করেন। প্রচারের আলো হয় তো তার ওপর এখনও ব্যাপক ভাবে পড়ে নি। কিন্তু তার প্রতিভা সকল সংস্কৃতি প্রেমী মানুষের কাছে প্রতিভাত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। তার কবিতা ও গানের সুচিন্তিত শব্দচয়ন মুগ্ধ করে। “, বিক্ষত প্রেমিকের ঝাউবন ” একটি প্রেমের কবিতা সংকলন। খুবই উঁচু মানের প্রতিটি কবিতা। ভাবনা ও শব্দের সার্থক মিলন। অশেষ ধন্যবাদ জানাই কিশোরকে এমন অসামান্য সৃষ্টি আমাকে উপহার দেবার জন্য। আরও আরও সাফল্য আসুক তোমার।
মৃত্যুঞ্জয় ভাওয়ালকবি অভিনেতা ও সঙ্গীত শিল্পী
চল্লিশটি কবিতার সংকলন করেছেন কোচবিহার জেলার সুপরিচিত শিক্ষক, সাহিত্যিক, ইউটিউবার কিশোর মজুমদার দাদা। বহুদিন তাঁকে ও তাঁর কবিতাকে চিনি। মনে আছে ২০২১ নাগাদ গিয়েছিলাম দাদার বাড়িতে, স্টুডিওতে। এর আগে প্রকাশিত হয়েছে তাঁর আরেকটি সুপরিচিত বই ‘আমিও পারি’। সেটিও পড়েছিলাম আর মুগ্ধ হয়েছিলাম যথাযথভাবেই।