Dakbaksera chup poem by kishore Majumder

Bengali Romantic Poem/ডাকবাক্সেরা চুপ/ কিশোর মজুমদার

ডাকবাক্সেরা চুপ

—–কিশোর মজুমদার

অনেক দিন খোলা হয়নি

অনেক অনেক চিঠি জমা হয়ে আছে

অগোছালো মুখগুলি না বলা কথার ভারে

চুপ করে থাকা ডাকবাক্সেরা …

ধুলো –সাইকেল — উঁকি দেয়া চোখ —

এখনো জানান দেয় অন্তহীন অপেক্ষার

চোরা- লন্ঠন আলো

হঠাৎ ভিড়ের থেকে উঁকি দেয়া

দু-একটা ডাকবাক্স এখনো চিঠি জমায় রোজ………..

খোলা হয় না যদিও………

####$$$#####

(কেমন লাগলো জানান

কমেন্ট করুন। )

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *